1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার রায় অবশ্যই কার্যকর হবে: খায়রুল কবির খোকন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এই রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং অবশ্যই কার্যকর হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার স্টেশন এলাকা থেকে পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণের সময় তিনি এ সব কথা বলেন। অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


খায়রুল কবির খোকন বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে যাবজ্জীবন ও মৃত্যুদন্ডের সর্বোচ্চ সাজা, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। শহীদ পরিবারগুলোও সন্তুষ্ট হয়েছে। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না; তার সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায়।



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন খোকন। এ সময় জেলা বিএনপি, শহর বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved