1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শেখ মুজিবের ম্যুরাল ভেঙে কুরআনের ভাস্কর্য নির্মাণ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে কুরআনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে ভাস্কর্যটি নির্মাণ করেছে স্থানীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।



গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিনই উপজেলা পরিষদের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পাঁচজন বুদ্ধিজীবীদের একটু ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। পরে সেখানে কুরআনের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয় ভেদরগঞ্জ ছাত্রশিবির।



শিবির কর্মীরা জানিয়েছেন, শরীয়তপুরে কিংবা আশপাশের জেলায় কোনো ইঞ্জিনিয়ার না পেয়ে চাপাইনবাবগঞ্জের একজনের সঙ্গে দেড় লাখ টাকা চুক্তি হয়। প্রথমে নিজেদের থেকে অল্প অর্থ দিয়েই ভাস্কর্য নির্মাণের জন্য কাজ শুরু করে তারা। পরে নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন ব্যক্তি অর্থায়নে সাহায্য করেন।



বর্তমানে ভাস্কর্যের উচ্চতা ৮ ফিট এবং প্রস্থ ৮ ফিট। তার পেছন পাশে বাংলাদেশের পতাকা আঁকা রয়েছে। ভাস্কর্য নির্মাণের পেছনে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে মোট ১ লাখ টাকা।



উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মো. জাকির হোসেন বলেন, ‘আগে নামাজ পড়ে বের হওয়ার সময় মানুষের ‘মূর্তি’ দেখতে পেতাম। এখন দেখি কুরআন। তাই এটাকে ‘কুরআন চত্বর’ নাম রাখা উচিত’।



ভেদরগঞ্জ থানা শিবির সভাপতি মো. মাহমুদুল হাসান দাবি করেন, কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে যেন এ ভাস্কর্যের ক্ষতি না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved