নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে সাংবাদিকের উপর হেফাজতের হামলা –
সদর নৌ-থানার পরিদর্শক শহিদুল আলম জানান, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ করেছি। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে রোববার (৪ এপ্রিল) রাতে শীতলক্ষ্যায় লঞ্চডুবির পর গত দুই দিনে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।