1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: যুবলীগ নেতার স্ত্রীসহ আটক ২

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বরগুনা শহরের পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।



আটককৃতরা হলেন, বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী, যুবলীগ নেতার স্ত্রী ইয়ামনি এবং আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী রাসেল মিয়া।



ইয়ামনি যুবলীগ নেতা অ্যাডভোকেট ইসমাইল হোসেন রাসেলের স্ত্রী। যুবলীগ নেতার স্ত্রীর নিকট থেকে কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) একটি পিন ও সিম উদ্ধার করা হয়। রাসেল মিয়ার নিকট থেকে স্মার্টফোন উদ্ধার করা হয়।



ইয়ামনি পরীক্ষা দেওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তার কাছ থেকে একটি কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড) ও কান থেকে একটি ডিভাইস ও রাসেল মিয়ার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।



বরগুনা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসাবে ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।



তিনি আরও জানান, আটক রাসেল মিয়াকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন। অপর পরীক্ষার্থী ইয়ামনির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।



একটি সূত্র থেকে জানা গেছে, আটক ইয়ামনি একজন টিকটকার। তার স্বামী অ্যাডভোকেট ইসমাইল হোসেন রাসেল বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তিনি দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আবদুস সালাম মহরীর বড় ছেলে। ইয়ামনির স্বামী ইসমাইল হোসেন রাসেল ৫ দিন আগে পৌরসভার মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ডিভাইস চালানোর কক্ষ দেখতে যায়।



এ ঘটনার পরে ইয়ামনির স্বামীকে থানার সামনে তদবির করতে দেখা গেলেও এখন তার ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করা যায়নি।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, পরীক্ষা কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করায় রাসেল মিয়া নামের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved