1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শাবল দিয়ে পিটিয়ে স্ত্রী খুন করলেন স্বামীকে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

শাবল দিয়ে পিটিয়ে স্ত্রী খুন করলেন স্বামীকে। নরসিংদীর রায়পুরার পৌর এলাকার ৬নং ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে। নিহত আবু কাশেম (৫৫) মহেশমারা গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় কীটনাশক ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত স্ত্রী পাপিয়া সুলতানা রুমা (৪৫) ঘটনার পরপরই আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রোববার (৯ ফেব্রুয়ারী) সকালে তর্কাতর্কির একপর্যায়ে স্ত্রী ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে বিছানায় লুটিয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান।



রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved