1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শাজাহানপুরে মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৬ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

বগুড়া জেলার শাজাহানপুরে একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাজাহানপুরে অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড়ের সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) এবং রশিদুল ইসলাম (২০)।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন- খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোলট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, নিহত দুইজন শ্রমিক লিফটে মুরগির খাবার নিয়ে সাততলায় উঠছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা দুজন গুরুতর আহত হন।

পরে তাদের দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved