লিও ক্লাব অব ঢাকা মেগা সিটির বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ সালের জন্য নতুন কামিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় গুগোল মিটে আয়োজিত এক অনুষ্ঠান থেকে সংগঠনটির এডভাইজার লায়ন মোঃ ফরিদ উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন। লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি ক্লাবের সভাপতি লিও ফাহিম ফয়সাল ও লিও মোঃ আল-আমীন রাফিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন- মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না: তথ্য প্রতিমন্ত্রী
কমিটির অন্য সদস্যরা হলেন- লায়ন মোঃ আশরাফ উদ্দিন বকশী (ক্লাব এডভাইজার), লায়ন জি. এম. হাফিজুর রহমান (ক্লাব কো-এডভাইজার), লায়ন মোঃ ফরিদ উদ্দিন (ক্লাব কো-এডভাইজার), লিও এ.এস.এম. নাফিস খান রোহান (ক্লাব ডিরেক্টর), লিও মোঃ ইলিয়াস (মেম্বারশীপ ডিরেক্টর), লিও রায়হানুল ইসলাম (সদ্য সাবেক সভাপতি), লিও হায়দার আলী (সহ-সভাপতি), লিও মাকসুদা ইভা (সহ-সভাপতি), লিও ডাঃ কাজী সুমাইয়া মেহেনুর (সহ-সভাপতি), লিও নাসরিন আক্তার তিশা (সহ-সভাপতি), লিও নাসিফ সারিয়া (জয়েন্ট-সেক্রেটারি, সার্ভিস), লিও মোঃ ইমন (জয়েন্ট-সেক্রেটারি, প্রজেক্ট), লিও নাসরিন আক্তার ঋতু (কোষাধ্যক্ষ), লিও মাহমুদা মুক্তা (যুগ্ম-কোষাধ্যক্ষ), লিও মোঃ রবিউস সানি (যুগ্ম-কোষাধ্যক্ষ), লিও আফসানা আনোয়ার (সিস্টার লিও কো-অডিনেটর), লিও মাহজাবীন মামুন (কন্টেন্ট রাইটার), লিও রনি মিয়া (গ্রাফিক্স ডিজাইনার), লিও মোঃ পারভেজ ইসলাম (মাই লায়ন অফিসার) এবং লিও মেহেদী হাসান শাকিল (ক্লাব ফটোগ্রাফার)।
সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিও মোঃ আল-আমীন রাফি বলেন, ১৯১৭ সালে যাত্রা শুরু করা আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাবের সহযোগী যুব সংগঠন হিসেবে লিও ক্লাব যাত্রা শুরু করে ১৯৫৭ সালে। বাংলাদেশসহ বিশ্বের ১৪০ দেশে এই ক্লাবের কার্যক্রম রয়েছে। এমন একটি সম্মানজনক ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত সংগঠনের ঢাকা ঢাকা মেগা সিটি শাখার সম্পাদক হতে পেরে আমি আনন্দিত। নেতৃত্ব, দক্ষতা, সুযোগ—এই তিন লক্ষ্য সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই।
এদিকে ক্লাবের নতুন সভাপতি লিও ফাহিম ফয়সাল বলেন, লিও ক্লাব যেহেতু আন্তর্জাতিক মানের সংগঠন, তাই আমরা সংগঠনটিকে সেই নিয়ম-শৃঙ্খলা ও মান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব। আমরা স্বাধীন মত প্রকাশ এবং জ্ঞানচর্চার মাধ্যমে সদস্যদের আত্মোন্নয়নে কাজ করে যাব। আমাদের সেবামূলক কাজের মাধ্যমে সারা দেশে নিজেদের ভাবমূর্তি আরও বাড়াতে সোচ্চার থাকব।
প্রসঙ্গত, লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও ক্লাব তরুণদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের ওপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়। তারা সমাজে স্বাস্থ্যসেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, আত্মোন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে। লিওরা ফান্ড সংগ্রহ প্রজেক্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে। ###