1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৫৯ Time View

সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেন; মুক্তিযোদ্ধার রক্ত কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, কখনো বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না,ইনশাআল্লাহ।

আজ (মঙ্গলবার) জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়েছে।

যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ।

সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, এছারা সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved