1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৭৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড়ভাইয়ের কুড়ালের আঘাতে আলকাত মিয়া (৪২) নামে ছোটভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলকাত মিয়া ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ছোটভাই আলকাত মিয়ার সঙ্গে জমি নিয়ে বড়ভাই সোলেমানের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হলে স্থানীয়দের সমঝোতায় মিটে যায়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি  হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আলকাতের মাথায় আঘাত করে।

আরও পড়ুন- বউ-শাশুড়ি দ্বন্দ্ব, পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে দিলো ছেলে

এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ৯টার দিকে আলকাতের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আলকাতের ছেলে ও এক প্রতিবেশী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved