1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
লক্ষ্মীপুরের বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রাম আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে জানা যায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার রাতেই চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে। চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।


চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved