ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বুধবার (৩০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনার শফিকুল ইসলাম।
আরও পড়ুন- পল্লবীসহ ডিএমপির ৪ থানায় নতুন ওসি
এসময় তিনি বলেন, এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।