রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলীসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪ থানায় ওসি হিসেবে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) ডিএমপি’র কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আরও পড়ুন- ডিএমপিতে ১৪ পুলিশ কর্মকর্তার বদলী
বদলি হওয়া ৪ কর্মকর্তাদের মধ্যে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগে আর ডিবি গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মো. আবদুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রুপনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া মুগদা থানার আবুল খায়েরকে বংশালে, শাহবাগ থানার আরিফুর রহমান সরদারকে রুপনগরে, বাড্ডার পারভেজ ইসলামকে পল্লবীতে বদলি করা হয়েছে আর রূপনগরের ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানায় বদলী করা হয়েছে।