আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এটি চলতি সংসদের ১১তম অধিবেশন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিচ্ছেন। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
আরো পড়ুন- দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
রাষ্ট্রপতির ভাষণের পর বৈঠক মুলতবি করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে, সেই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
উল্লেখ্য যে, বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের এবারও অধিবেশনে যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।