1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে র‍্যাব-১১’র অভিযান: ১২৬০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৯২ Time View

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে থেকে ১ হাজার ২৬০ লিটার চোরাই তেলসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১)।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার তারাবো এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মো. মনির হোসেন (২২)।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র পৃথক অভিযান: ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ি
থেকে অভিনব কৌশলে তেল চুরি করে।

কিছু অসাধু চালক ও হেলপার নামমাত্র মূল্যে তেলভর্তি লরি থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved