1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৯১ Time View
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কলি বাহিনীর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১০ মার্চ) ভোরবেলা উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাঞ্চন পূর্বপাড়া এলাকার সেকান্দরের ছেলে সাইফুল্লাহ এবং কাঞ্চন সানলাইট সিনেমা হল সংলগ্ন এলাকার আলমগীর ওরফে বোগা আলমগীর।

কলি বাহিনীর দুই সন্ত্রাসী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, বেশ কিছু দিন ধরেই কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজন এলাকায় সশস্ত্র মহড়া, হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় রূপগঞ্জ থানায় মামলাও হয়েছে। বার বার এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বললেও তারা তা করেনি।

তাই গত সোমবার রাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরের নেতৃত্বে কাঞ্চন বাজার এলাকায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কলি বাহিনীর সাইফুল্লাহ ও আলমগীর ওরফে বোগা আলমগীরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আর সে যেই হোক না কেন। এলকায় শান্তি-শৃঙ্খলা যাতে বিনষ্টকারীদের আইনের আওতায় আসতেই হবে।
এদিকে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২

উল্লেখ্য যে, এলাকায় আধিপত্য বিস্তার করতে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নেতৃত্বে রবিউল, শান্ত, মতিউর, ইসলাম উদ্দিন, মনজুর আলম, বাবু, রোবেল, টুটুল, নির্জন, আলামিন, মাহফুজ, শাকিল, আতাউর, কাকন, ইমনসহ কলি বাহিনীর সন্ত্রাসীরা। এছাড়াও মানুষের ওপর একের পর এক তাণ্ডব চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved