1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

রিজভীকে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমানে কারাগারে গুরুতর অসুস্থ বলে দাবি করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাকে কারাগারের বাইরে অন্য কোনো উন্নত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানান। প্রয়োজনে চিকিৎসা খরচ পরিবার বহন করবে বলেও উল্লেখ করেন তিনি। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

তিনি বলেন, ‘চলমান আন্দোলনকে দমন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলনসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ফ্যাসিস্ট সরকার। তাদের মধ্যে অনেকেই অসুস্থ। কারাগারে তারা সুচিকিৎসা পাচ্ছেন না।’

সৈয়দ এমরান বলেন, ‘শুক্রবার নয়াপল্টনের গণমিছিলে আসার পথে এবং মিছিল থেকে ফেরার পথে ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গণমিছিলকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এমনকি চকবাজার থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মেজবাহ উদ্দিন হীরাকে না পেয়ে তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved