1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রাজধানীর মতিঝিল ও বাসাবোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

রাজধানীর মতিঝিল ও বাসাবোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৬৮ Time View
রাজধানীর মতিঝিল ও বাসাবোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি। ছবি: সংগৃহীত।

নগরীর মতিঝিল ও বাসাবো এলাকায় ৩ স্থায়ী স্থাপনাসহ মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে মতিঝিল মেঘনা পাম্প এর পাশে প্রস্তাবিত প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নির্মাণের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে একটি শ্রমিক সংগঠনের এক আঞ্চলিক কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান পরে বাসাবো-কদমতলা ওয়াসা রোডের খালি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেম। এ সময় সেখানে একটি স্থায়ী স্থাপনাসহ প্রায় আটাশটি অস্থায়ী অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন।

উচ্ছেদ পরবর্তী দখলমুক্ত এসব খালি জায়গা কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। অভিযানকালে কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান কর্পোরেশনের জায়গায় অবৈধ দোকান ও মালামাল রাখায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন,২০০৯ এর ৯২ ধারার ৭ উপ-ধারায় ৫টি মামলা করে মোট উনিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উচ্ছেদ অভিযান সম্পর্কে দেশের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মতিঝিলে ডিএসসিসির প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে লক্ষে প্রস্তাবিত জায়গায় দুটি স্থায়ী স্থাপনা এবং বাসাবো-কদমতলা এলাকায় একটি স্থায়ী স্থাপনাসহ মোট ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved