1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৩ Time View

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে ফের মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন এলাকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল বের করা হয়।

এ সময় মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন- খালেদা-তারেকের কাছে ক্ষমা চাইলেন মির্জা আব্বাস

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা রহিম, রাজু, আবিদ কামাল রুবেল প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১০ ফেব্রয়ারি জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা করে বেশ কয়েকজনকে আটক করে।

পরে এ ঘটনায় বিএনপি নেতা রিজভীসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved