নিজ দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বার্ষিকীতে উপলক্ষে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- টপটুবটম মুখস্ত মিথ্যা কথা বলে আওয়ামী লীগ: রিজভী
এসময় তিনি বলেন, আজকের এই দিনে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছিল। আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ যে আপনাদের মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি নাই। তাই বলে সারা জীবন খালেদা জিয়া কারাবন্দি থাকবে এটা সত্যি নয়।