1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

রাজধানীতে পিটিয়ে যুবককে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

রাজধানীর রমনা থানার মালিবাগ এলাকায় একটি রিহ্যাব সেন্টারে পিটিয়ে রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবক হত্যার করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আব্দুল খালেকের ছেলে। পরিবারে দুই ভাই ও এক বোন। নিহত তানভীরের ভাই মো. মনিরুল ইসলাম জানান, তার ভাই আগে নেশাগ্রস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে মালিবাগের একটি রিহ্যাবে ভর্তি করা হয়।


তিনি অভিযোগ করে বলেন, ‘শুক্রবার রিহ্যাবের একটি ছেলের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। তখন সে আমার ভাইয়ের অন্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে তারা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হয়। আজ বিকেলে ওরা ফোন দিয়ে জরুরি দেখা করতে বলে। আমরা ঢামেকে এসে আমার ভাইকে মৃত অবস্থায় পাই।


তিনি আরও বলেন, ‘আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে। এর বিচার চাই। চার মাস পরই আমার ভাই সেখান থেকে বের হয়ে আসত এ কথাই তারা জানিয়ে ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীরের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved