1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রাজধানীতে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৭ Time View
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, একটি চাপাতি, তিনটি ছুরি ও ১১টি মোবাইল উদ্ধার করা হয়।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

এর আগে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি টিম বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাওন আহম্মেদ জয়, জাহিদুল ইসলাম, ইয়ামিন, হৃদয় ও বাবুল।

পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি ভোরে লালবাগের পলাশীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় দুই ব্যক্তিকে পিকআপ দিয়ে গতিরোধ করে একটি ডাকাত দল। অস্ত্র দেখিয়ে মোবাইল, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় চকবাজার মডেল থানায় একটি মামলা করা হয়। পরে লালবাগ ডিবি মামলাটি তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। রাজধানী ও আশপাশের এলাকা থেকে পিকআপ বা ছোট ট্রাক ছিনতাই করে তারা।

আরও পড়ুন- রাজধানীতে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

তিনি আরো বলেন, ভোর রাতে রাজধানীর মহখালী, এমইএস, শাহআলী, মিরপুরের গুদারাঘাট, শেরেবাংলা নগরসহ সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং ভুলতা এলাকার রাস্তায় ঘুরে ঘুরে ডাকাতি করে থাকে এই ডাকাতদল।

রাজধানীর চকবাজার থানায় ডাকাতির অভিযোগে করা মামলায় সাত ডাকাত অংশগ্রহণ করে। যার মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তসহ এ দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ডিএমপি’র গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved