1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাগ নিয়ন্ত্রণে যা করবেন

ধর্ম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

অবস্থান পরিবর্তন করা

আবু যার (রা.) এর বরাতে বলা হয়েছে একবার রাসুলুল্লাহ (সা.) আমাদের বললেন, ‘যদি তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয়, তবে সে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায়, তবে ভালো; নয়তো সে শুয়ে পড়বে।’ আতিয়াহ (রা.) থেকে বর্ণিত; আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তান আগুন হতে সৃষ্ট। আগুনকে পানিই নেভাতে পারে। কাজেই তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে।’ মহানবীর অসিয়ত স্মরণ করা আবু হুরাইরাহ (রা.) এর কাছ থেকে বর্ণিত আছে যে এক লোক নবী (সা.)-এর কাছে আবেদন জানাল, আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেন, ‘তুমি রাগ কোরো না।’ লোকটি আবার একই আবেদন জানাল। তিনি (প্রতি বারেই) তাকে এই অসিয়ত করলেন, ‘তুমি রাগ করো না।’ (বুখারি) । রাসুলুল্লাহ (সা.)বলেন, ‘ধরাশায়ী করার মাঝে কৃতিত্ব নেই। বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখাই আসল কৃতিত্ব।’

আল্লাহর কাছে পানাহ চাওয়া

সুলাইমান ইবনু সুরাদ (রা.) এর বরাতে বলা আছে যে নবী (সা.)-এর কাছে এসে দুই ব্যক্তি কথা-কাটাকাটিতে প্রবৃত্ত হলো। তাদের একজনের চোখ রাগে লাল হয়ে হয়ে গেল। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আমি এমন একটি কালেমা জানি, যা পাঠ করলে যে কারো রাগ দূর হয়ে যায়। আর তা হচ্ছে ‘আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই)।’ (মুসলিম, হাদিস: ৬৪৫৮) চুপ হয়ে যাওয়া আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কারো যখন রাগ হয়, সে যেন চুপ হয়ে যায়।’কেননা রাগের মুহূর্তে আমাদের মুখ লাগামহীন হয়ে পড়ে। হিতাহিত জ্ঞান শূন্যের কোঠায় নেমে যায়, ফলে তখন এমন কথা মুখ থেকে বেরিয়ে পড়ে, যার জন্য পরবর্তী অনেক পস্তাতে হয়। এ ক্ষেত্রে ক্ষণিকের নীরবতা ভবিষ্যৎ অনেক শঙ্কা থেকে মুক্তির মাধ্যম হিসেবে কাজ করে।

রাগ দমনের সওয়াব

আল্লাহ বলেন, ‘ভালো ও মন্দ (দুই-ই) সমান হতে পারে না। ভালো দিয়ে মন্দকে বাধা দাও। এতে তোমার সঙ্গে যার শত্রুতা সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।. এ-চরিত্র তাদেরই হয় যারা ধৈর্যশীল, এ-চরিত্র তাদেরই হয় যারা মহাভাগ্যবান।. যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উসকানি দেয় তবে তুমি আল্লাহ্ স্মরণ নেবে, তিনি সব শোনেন, সব জানেন।’ (সুরা হামিম সিজদা, ৩৪-৩৬)

নবীজি (সা.) বলেন, ‘যে সুযোগ থাকা সত্ত্বেও রাগ দমন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরকে সন্তুষ্টি তারা পূর্ণ করে দেবেন।’

নবীজি (সা.) আরও বলেন, ‘সক্ষমতা থাকা সত্ত্বেও যে তার রাগ দমন করে, আল্লাহ কিয়ামতের দিন তাঁর গোটা সৃষ্টির সামনে তাকে ডাকবেন এবং তাকে নিজের ইচ্ছা অনুযায়ী হুর নির্বাচন করতে দেবেন।’(আবু দাউদ, হাদিস: ৪৭৭৭)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved