1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৬ Time View
যাত্রাবাড়ী এলাকা। ফাইল ছবি, সংগৃহীত।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ নম্বর বাসের কনডাক্টর নুরনবীকে আটক করা হয়েছে।

নিহত ওই যুবকের নাম শেখ নুরুল হক (৩৫)। তার বাড়ি পিরোজপুর হুলারহাট উপজেলায়। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাঠমিস্ত্রি হিসেবে চাকরি করেন এবং যাত্রাবাড়ী স্টাফ কোয়ার্টারে থাকতেন।

আরও পড়ুন- হাজারীবাগে বাসের ধাক্কায় দশ বছরের শিশুর মৃত্যু

গণমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

জানা যায়, বুধবার সকালে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে ৮ নম্বর দুটি বাসের মাঝে দিয়ে পার হওয়ার সময় চাপা পড়েন নুরুল হক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved