1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

যশোরে ট্রেনের ধাক্কায় চুরমার ট্রাক, আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৩ Time View
যশোর

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগেছে। এতে ট্রাকটি পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাকচালক আনিস কাজী (৩৫) ও হেলপার সাইফুল সরদার (২৫)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এলাকাবাসী জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসটি বেলা ১১টায় নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছায়। এ সময় ভৈরব ব্রিজের বাইপাস সড়ক থেকে যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় ট্রেনের সঙ্গে ট্রাকের (যশোর ট-১১-১৭১১) ধাক্কা লাগে।

এতে ট্রেনের আঘাতে ট্রাকটির পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে। এতে ট্রাকচালক আনিস কাজী ও হেলপার সাইফুল সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের খুমেক হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে দুর্ঘটনার ফলে প্রায় ১ ঘণ্টা বিলম্বের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

নওয়াপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, ট্রাকচালকের ভুলের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকসহ চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved