1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মোটরসাইকেলে রাঙ্গামাটি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৫৮ Time View
প্রতীকী ছবি।

ঢাকা থেকে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বেড়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নাহিদ উল্লাহ (২৬) ও পলাশ (২৭) নামের মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আল আমিনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা। নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাহিদ বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে শনিবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়। তারা তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মিলে রাঙ্গামাটি যাচ্ছিলেন।

আরও পড়ুন- পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিল পাস সংসদে

পরে রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজরিয়া ভবেরচর কলেজ রোড এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে পরিবারের কাছে এ দুর্ঘটনার খবর দেয় পুলিশ।

এ ব্যাপারে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক আল আমিনকে আটক করা হয়েছে, তবে চালকের সহকারী পালিয়েছে।

কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved