মহান মে দিবস উপলক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা মে) বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স এন্ড প্রিয়ম নিবাসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভা শেষে র্যালিটি শেষ করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার।
এসময় র্যালিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আদমজী-আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আদমজী-আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমূখ।