1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মেডিকেলে সুযোগ না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে শিক্ষার্থীর আত্মহত্যা - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মেডিকেলে সুযোগ না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে শিক্ষার্থীর আত্মহত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ না পেয়ে ব্যর্থতা সইতে না পেরে আত্মহত্যা করেছেন নিয়ামুল ইসলাম নীরব নামে এক শিক্ষার্থী। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায় জানাজা শেষে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়েছে।



নীরবের চাচা আবু বকর সিদ্দিক বলেন, রোববার সন্ধ্যায় রংপুরের লালবাগ এলাকার অদূরে বালাপাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে নীরব আত্মহত্যা করেছে।

নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার শিক্ষক এরশাদুল হক ও নুরুন্নাহার বেগমের ছেলে। নীরব বাবা-মায়ের দুই ছেলের মধ্যে বড়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি রংপুরে থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।



তার চাচা আবু বকর আরও জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে নীরব মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে রংপুরে কোচিং করলেও উত্তীর্ণ হতে পারেনি। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর থেকে পরিবারের লোকজন তার ফোন বন্ধ পায়। সন্ধ্যার পর পরিবার জানতে পারে নীরব বৈদ্যুতিক খুঁটিতে উঠে সঞ্চালন লাইন দিয়ে আত্মহত্যা করেছে। এতে বৈদ্যুতিক শকে তার শরীর পুড়ে নিচে পড়ে যায়। পরে তার বাবা রংপুর গিয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন।



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক সাংবাদিকদের বলেন, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। সন্ধ্যার পর জানাজা শেষে বাড়ির পাশেই লাশ দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved