1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ Time View

মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় তিনি মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন একইসাথে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও উদ্বোধন ঘোষণা করেন।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের মাঠপাড়া এলাকার জেলা সার্কিট হাউজের সামনে আনুষ্ঠানিক ভাবে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই স্টেডিয়ামটিতে (সুইমিংপুল সংস্কার ব্যয় সংযুক্ত) ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ সকল ধরণের ইনডোর খেলার ব্যবস্থা রয়েছে। স্টেডিয়ামটিতে দর্শক আসন সংখ্যা রয়েছে ৪ শতাধিক।

আরও পড়ুন- নিজ বাড়িতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

এছাড়া স্টেডিয়ামটিতে শরীর চর্চার জন্য জিম (ব্যায়ামাগার) থাকছে। জাতীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে নির্মিত স্টেডিয়ামটি আজ উদ্বোধনের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তরের ফলে এটি ব্যবহার কার্যক্রম শুরু হল।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, পুলিশ সুপার মো. আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী ফয়সাল বিপ্লব ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved