1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালরসহ সাত দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করাসহ সাত দফা দাবিতে অবরোধ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রায় এক ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা এই অবরোধের করেন।

সোমবার সকাল দশটায় জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করলেও বেলা ১২টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী শাহবাগ অবরোধ করেন। পুলিশের বাধার মুখে এক ঘন্টা ব্যাপী চলা তাদের এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশের তীব্র জানজটের সৃষ্টি হয়। এসবয় তারা ২৩ই জানুয়ারি থেকে টানা অবরোধের ঘোষণাও দেন তারা।

তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, সিনেমা, সিরিয়াল, নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বীরসন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুর করিমের পরিকল্পিত হত্যার বিচারসহ সারা দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।

ঢাকা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, কোটা সংস্কারের দাবি উঠলো বাতিল কেন হলো! কোটা সংস্কার হোক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে তাদের মর্যাদা নির্ধারণ করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করতে হবে। ১৯৭২-এর সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়াদের বাদ দিতে হবে।’

পুলিশের বাধার মুখে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে অন্যায় আমরা মেনে নিব না। আজ আমরা অবরোধ শেষ করছি তবে ২৩ তারিখ সবাই চলে আসবেন। ২৩ই ডিসেম্বর থেকে আমরা টানা শাহবাগ অবরোধ করব। সবাই অন্তত সাতদিনের প্রস্তুতি নিয়ে আসবেন। দরকার হলে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে তাঁবু টানিয়ে আমরা থাকব তবুও আমরা আমাদের দাবি থেকে পিছপা হবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved