গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
আজ শনিবার (২৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দাশেরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম গোপালগঞ্জের গোপালপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোটরসাইকেলকে গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস চাপা দেয়।
আরও পড়ুন- মনোহরদীতে নদীর পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ সদস্য শফিকুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালের নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুলের নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও তার চালককে আটক করা হয়েছে।
নিহতে মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।