বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে বিএনপির এই নেতাকে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন।
বর্তমানে তিনি হাসপাতালটির চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন বলে জানান তিনি।
শামসুদ্দিন দিদার আরও বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে তার (মির্জা আব্বাস) মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।