1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

মিনিবার গড়ে তোলেন পরীমণি: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৫৮ Time View

অতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা থাকায় নিজের বাসাতেই মিনিবার গড়ে তোলেন নায়িকা পরীমণি। প্রথম সিনেমা মুক্তির বছর অর্থাৎ ২০১৬ সাল থেকেই অ্যালকোহল আসক্তি শুরু হয় তাঁর।

আজ বৃহস্পতিবার (০৫ আগষ্ট) বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

গতকাল বুধবার (৫ আগষ্ট) শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক এলএসডি, আইস ও ১৯ বোতল দামি বিদেশি মদ উদ্ধার করা হয়। এ নিয়ে আজ বিকেলে ব্রিফ করেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ঢাকাইয়া চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত।

র‍্যাব জানায়, ২০১৪ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় রূপালী জগতে পা রাখেন পরীমণি। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি সিনেমা এবং কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকায় এনে পরীকে সিনেমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন রাজ মাল্টি মিডিয়ার নজরুল ইসলাম রাজ। তিনি বর্তমানে আটক।

র‍্যাবের দাবি, পরীমণির বাসায় মদ সরবরাহ করতেন। সেখানে নানা ঘরোয়া পার্টিসহ সবকিছুর তদারকও করতেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, আগেই গ্রেফতার হওয়া শরফুল হাসান ওরফে মিশু এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় গুলশান, বারিধারা ও বনানী কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তোলেন রাজ। ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করতেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved