1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মাদারীপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ Time View
ফাইল ছবি।

মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে সাবিকুন্নাহার (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা-পুলিশ ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে।

নিহত সাবিকুন্নাহার বরিশালের গৌরনদী বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পাস করেন।

গতকাল (১সেপ্টেম্বর) বুধবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের খোকন হাওলাদারের কলেজ পড়ুয়া ছাত্রী সাবিকুন্নাহার কিছুদিন আগে তার বাবা-মার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু কিছুদিন পার হলেও তাকে তার বাবা-মা তাকে মোবাইল কিনে দেন নাই। সাবিকুন্নাহার প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে তাঁর রুমে একাই বিছানায় শুয়ে পরেন। কিন্তু রাত ১২টার দিকে তার বাবা খোকন হাওলাদার প্রকৃতির ডাকে সাঁরা দিতে উঠে দেখেন তার মেয়ে জেবিন রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে তার বাবা-মা চিৎকার দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে জেবিনের মরদেহ উদ্ধার করে।

নিহত কলেজছাত্রীর মা মুক্তা বেগম বলেন, আমার মেয়ে জেবিন একটি মোবাইল কিনে দিতে বলেন। আমরা সেই মোবাইল কিনে দিইনি। তাই মনে হয় অভিমান করে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved