ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত ৩৪৪টি গুলিসহ খোসা পাওয়া গেছে। গতকাল সোমবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার রেলওয়ে পূর্ব কলোনির মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া ওই এলাকাতে রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে দুই যুবক লাকড়ি কুড়চ্ছিলেন। এ সময় মাটির গর্তের মধ্যে শক্ত একটি মাটির চাকার মত পান। পরে এগুলোতে পরিত্যক্ত গুলিসহ খোসা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী গণমাধ্যমে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৩৪৪ পিস গুলিসহ কিছু খোসা পাওয়া গেছে। গুলি গণনা করা গেলেও খোসা কতগুলি তা বুঝা যাচ্ছে না।