1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

মহানবীকে ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৮১ Time View

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে অভি দাস রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ মার্চ) ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রনির বাবা জহর লাল দাসকে (৫৫) হেফাজতে নেয় সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা জহর লাল দাসের ছেলে রনি অন্য একজনের দেওয়া ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

গতকাল শুক্রবার বিকালের পর রনির করা মন্তব্যটি স্থানীয় কয়েকজনের নজরে আসে। এরপর রনির শাস্তির দাবিতে রাতেই স্থানীয়রা অরুয়াইল বাজারে বিক্ষোভ করেন।

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রনির বাবা জহর লাল দাসকে রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঢাকা থেকে রনিকে গ্রেফতার করে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরাইল থানায় মামলা হয়েছে এ ঘটনায়।

আরও পড়ুন- বাড্ডায় স’মিলে অগ্নিকাণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved