1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ভৈরবে শ্রমিক হত্যা : প্রধান আসামী গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৯৭ Time View
প্রতীকী ছবি।

 কিশোরগঞ্জের ভৈরবে কয়লা শ্রমিক এহসানুল হক (২২) হত্যার প্রধান আসামী আসিফ (১৯) কে পুলিশ গ্রেফতার করে।  গতকাল শনিবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মোঃ কবিরের ছেলে আসিফ। গত বছরের ২৯ ডিসেম্বর ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় কয়লা শ্রমিক এহসানুল হককে ছিনতাইকারীরা হত্যা করে।

তার বাড়ী সুনামগন্জের বিসম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামে। সে ভৈরবে কয়লা শ্রমিক হিসেবে কাজ করত। ঘটনার দিন এহসানুল বাড়ী যেতে বাসস্ট্যান্ড আসলে ছিনতাইকারীরা তাকে হত্যা করে। পরে থানায় এব্যাপারে মামলা হয়।

আরো পড়ুন: ভৈরবে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

পুলিশি তদন্তে প্রমানিত হয় সেদিন আসিফ তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সাড়ে তিনমাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শাহিন জানান, ঘটনার পর থেকে আসিফ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved