কিশোরগঞ্জ জেলার ভৈরবে ফসলি জমি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রাখতে পারে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে পানাউল্লাহরচর এলাকার ফসলি জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবকের পোশাক দেখে মনে হচ্ছে তিনি অন্য কোথাও সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। হত্যার উদ্দেশেই দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও থেকে এখানে এনে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে সন্দেহ এলাকাবাসীর।
আরও পড়ুন- তাবলিগ জামাতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, পুলিশ সংবাদ পেয়ে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।