1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে জনসংযোগও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়। নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। মঙ্গলবার (৪ জুন) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দফতরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিজিআরকেও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যুগোপযোগী প্রশিক্ষণ ও কৌশলগত উৎকর্ষ অর্জন করার উপদেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পিজিআরের প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিক দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মান ও স্বকীয়তা বজায় রেখে রেজিমেন্টের অর্জিত গৌরব সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পিজিআরকে সেনাবাহিনীর একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করতে সক্ষম হবে। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি কেক কাটেন। এর আগে রাষ্ট্রপতি কোয়াটার গার্ড পরিদর্শন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, পিজিআর কমান্ডার এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved