1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ভালুকায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ভালুকায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২৬ Time View
প্রতীকী ছবি।

ময়মনসিংহ জেলার ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আফাজ উদ্দিন (৩৫) নামের এক ছোট ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ, সভাপতি কবির-সম্পাদক অঞ্জন

গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুপুরে রমিজ ও তার ছোট ভাই আফাজের ঝগড়া হয়। এ সময় বড় ভাই রমিজ দা দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

পরে তাকে রাজধানীতে নেওয়ার পথে গাজীপুরের নয়নপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান আফাজ উদ্দিন।

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved