1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ॥ নিহত-১॥ আহত ২০ - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ॥ নিহত-১॥ আহত ২০

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরফোজ মিয়া ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী সংঘর্ষের এ বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিলো। রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হয় এবং উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved