1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এৎাহারভুক্ত আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।



বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে তিনটায় উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ২১ নং রোডের বস্তি এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।



উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এৎাহারভূক্ত আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মোঃ কবির হোসেন মৃধা বাদী হয়ে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



পুলিশ জানায়, তদন্তাধীন এই মামলায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved