কুমিল্লা জেলার দেবীদ্বারে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দুগ্রুপের সংঘর্ষে সাইফুল (২০) এবং ফাহিম (১৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
গতকাল বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম।
স্থানীয়রা জানান, বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- রূপগঞ্জে বোনকে হাসপাতালে নেওয়ার পথে কলেজ ছাত্র খুন
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান্, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।