1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

রূপগঞ্জে বোনকে হাসপাতালে নেওয়ার পথে কলেজ ছাত্র খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১৬৪ Time View
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছোট বোনকে হাসপাতালে নেওয়ার পথে দুর্বৃত্তের হামলায় সাদিকুল ইসলাম রিয়ন (১৭) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় সাদিকুলের পিতা জহিরুল ইসলাম, মা জোসনা বেগম, ছোট বোন নুসরাত ও চাচা শহিদুল ইসলাম ও আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক ।
শনিবার রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
সাদিকুল ইসলাম রিয়ন রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণখালি এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে কাঞ্চন সলিমুদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার (২৭ মার্চ) বিকেলে সাদিকুল ইসলাম এর ছোট বোন নুসরাতকে নিয়ে তার পরিবারের লোকজন ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন। পথে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উৎপেতে থাকা দুর্বৃত্তরা রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে ঢাকার মগবাজার একটি হসপিটালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম এর চাচা সানোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদের বলেন, হত্যা মামলা হয়েছে । সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved