1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমার জন্য আল্লাহ বাংলাদেশকে কবুল করেছেন: ধর্মমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ Time View

প্রধানমন্ত্রী চান বিশ্ব ইজতেমার দুপক্ষ এক হয়ে যাক। বিশ্ব ইজতেমা পৃথিবীর অন্য রাষ্ট্রে হয়নি, বাংলাদেশে হয়েছে; বিশ্ব ইজতেমার জন্য আল্লাহ বাংলাদেশকে কবুল করেছেন, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব সমাপ্ত হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন স্থাপিত হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এসব কথা বলেন।



এ সময় ধর্মমন্ত্রীর সঙ্গে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বসিরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান ও সমন্বয়কারী আবুল হাসনাত প্রমুখ।



ধর্মমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত আছে।

এরপর মন্ত্রী বিদেশি খিত্তা পরিদর্শন করে বিদেশি মেহমানদের শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved