1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বিপুলসংখ্যক মাদকদ্রব্য সহ গ্রেফতার : ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ Time View
মাদক ব্যবসায়ী
বিপুলসংখ্যক মাদকদ্রব্যসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে র‍্যাবের হাতে গ্রেফতার ৪।

বিপুলসংখ্যক মাদকদ্রব্য নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশ থেকে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী’স্থ র‌্যাব-১১’র কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

মাদক ব্যবসায়ী

বিপুলসংখ্যক মাদকদ্রব্যসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে র‍্যাবের হাতে গ্রেফতার ৪।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আমজাদ হোসেন (২৮), মোঃ ওয়াসিম (২৭), মোঃ সুজন (২৪) এবং মোঃ আলাল (২৪)। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ০১টি কাভার্ডভ্যান জব্দ।

আরো পড়ুন: ফতুল্লায় র‌্যাব-১১’র অভিযান : নগদ টাকাসহ গ্রেফতার ৫ জুয়াড়ি

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আমজাদ হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আইলাতুলি এলাকার মৃত আঃ গনির ছেলে, মোঃ ওয়াসিম শেরপুর জেলার সদর থানাধীন দুছরা ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে, মোঃ সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন রানীগঞ্জ বাজার এলাকার মোঃ মজিদের ছেলে এবং অপর আসামী মোঃ আলাল ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাইভেটকার ও কাভার্ডভ্যান’র মাধ্যমে উদ্ধারকৃত বিয়ায় ও বিদেশী মদ নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১র একটি দল উক্ত মাদক ব্যবসায়ীদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা ঘাট এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলেও জানান এই র‌্যাবের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved