1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ফতুল্লায় র‌্যাব-১১’র অভিযান : নগদ টাকাসহ গ্রেফতার ৫ জুয়াড়ি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৩০ Time View

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১১।

রোববার (৩০ মে) দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার( ২৯ মে) দিবাগত রাত ১২ টায় উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোঃ সাহাব উদ্দীন (৪৫), মোঃ আনোয়ার হোসেন (৪৩), মোঃ মমিন (৪০),
মোঃ ফারুক মিয়া (৩৫) ও মোঃ রফিক(৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, একটি সংঘবদ্ধ চক্র জেলার ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ী এলাকার জনৈক মোঃ বাবুল মিয়ার বাড়ীর সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর।সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র পৃথক অভিযান: ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

এদিকে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved