1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৮ Time View
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন, কবিতা আবৃত্তিসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবসের উপর আলোচনার মাধ্যমে আয়োজন শুরু হয়।



উক্ত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবিব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) মুহাম্মদ জাহাঙ্গীর আলম।



এ সময় বক্তারা শহীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ বিজয় দিবসের ৫০ বছর। একাত্তরের যুদ্ধে আমাদের বিজয় সহজ ছিলনা। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এ বিজয় আমরা অর্জন করেছি। শহীদদের আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলবো না। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। শিশু কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা বলেন, আজকের শিশু কিশোররা আগামী দিনের ভবিষ্যত। তারা এ দেশকে এগিয়ে নিবে। তারাই এ দেশকে একদিন নেতৃত্ব দিবে।



আলোচনা অনুষ্ঠানের পর শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন, কবিতা আবৃত্তি, নৃত্য ও মুক্তিযুদ্ধের অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ হয়। এরপর পুরষ্কার বিতরণ ও শহীদদের প্রতি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved