1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেরও প্রাণ গেল

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯৬ Time View

বরিশাল জেলার হিজলায় ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শ্রীপুর গ্রামের মো. কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (৩০)। এদিকে তাদের উদ্ধার করতে গিয়ে কাশেমের আরেক ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়।  ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সঙ্গে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মোক্তার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আর তাদের উদ্ধার করতে গিয়ে মনিরও গুরুতর আহত হন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুৎ ব্যবহার করতেন ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন।

কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা ও ছেলে সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি আসীম কুমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved