1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজয় আমাদের সুনিশ্চিত: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গত শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি কোন দিক দিয়ে বল এসেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে। দাবি একটাই, সরকারের পদত্যাগ। তিনি দাবি করেন, দেশে-বিদেশে তাদের (আওয়ামী লীগ সরকারের) সমর্থন নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকার এত ভীত যে ১ হাজার ২০০ লোককে গ্রেফতার করেছে। গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। গত ১৫ বছর এমন করে কি আটকাতে পেরেছে? গ্রেফতার করে এবার লাভ হবে না।

সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি। সমমনা দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved