নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বাজারের বিকাশ (অনলাইন ব্যাংকিং) এজেন্ট মোহাম্মদ সফিকুল ইসলামের দি স্মার্ট টেলিকমের বিকাশ নাম্বার হ্যাক করে ৩ লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানার খোকন, ইকবাল ও ভোলা জেলার জামাল। গতকাল সোমবার পুলিশ তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
এর আগে চাটখিল থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য প্রতারকদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।